কুমিল্লা দাউদকান্দিতে এক রাতের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৮

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পৃথক পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দাউদকান্দি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১ আগস্ট সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে মোছা. সোনিয়া আক্তার ওরফে রিয়া মনিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত সাড়ে ৮টায় এসআই রবিউল ইসলাম শহিদনগর এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. ওমর ফারুককে গ্রেপ্তার করেন।
এছাড়া ২ আগস্ট ভোর সাড়ে ৩টায় এসআই আজিজুল ইসলাম সবজিকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার তিন আসামি-সুমন, আলামিন ও শরীফকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে এসআই আরিফুর রহমান রাত ১টা ২০ মিনিটে উপজেলা গেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামি সজীব ও নাছিরকে আটক করেন।
পরে রাত আড়াইটার দিকে এসআই মো. মনির হোসেন দোনারচর এলাকা থেকে চুরি মামলার আসামি হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে দাউদকান্দি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

Related Posts

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ…

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস এএসপিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় অনুষ্ঠিত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 5 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 9 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 4 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 10 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 5 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত

  • By Admin
  • August 2, 2026
  • 6 views
নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত