নোয়াখালীর বেগমগঞ্জে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজকশন ও নার্সের অবহেলায় আরোহী নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত আরোহী উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে শিশু আরোহীকে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে নিয়ে আসে মা সালমা আক্তার।

স্বজনদের দাবি, জরুরি বিভাগের নার্সের গাফিলতিতে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে এলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করে।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রাজ্জাক বলেন, শিশুটি নিউমোনিয়া আক্রান্ত ছিল। মঙ্গলবার সকালে সংকাটাপন্ন অবস্থায় শিশুকে তার মা হাসপাতালে নিয়ে আসে। ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। বাড়িতে শিশুটিকে ৩-৪ দিন রেখে তার শরীরে ৩-৪ টি ইনজেকশন পুশ করা হয়।

যখন শিশুর শরীরে বাড়িতে ইনজেকশন আর পারমিট করেনি তখন তাকে হাতে ক্যানোলা পরা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ডাক্তার শিশুকে দেখার আগে নার্স ক্যানোলা পরিষ্কার করতে গেছে শিশুটি মারা যায়। তবে শিশুর স্বজনরা মৌখিক ভাবে অভিযোগ করে নার্সের গাফিলতিতে শিশুটি মারা যায়।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সালেহ আহমেদ সোহেল বলেন, কিছু দিন আগে জ্বরের জন্য শিশু কনসালটেন্ট ডা.রফিকুল ইসলাম আরোহীকে চিকিৎসা দেয়।

তিনি শিশুকে একটি ইনজেকশন দিতে বলেন এবং হাসপাতালে ভর্তি থাকতে বলেন। স্বজনেরা শিশুকে হাসপাতালে ভর্তি করেনি, বাহিরে ইনজেকশন দিয়ে আজকে আবার হাসপাতালে নিয়ে আসেন। তখন শিশুর হাতে থাকা ক্যানোল বক্ল পাওয়া যায়।

ক্যানোলা পরিষ্কার করার সময় রোগী মারা যায়। নিহত শিশুর পরিবারের অভিযোগ ইনজেকশন দিতে শিশুটি মারা যায়।

Related Posts

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

মো. আব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি এলাকায় সম্প্রতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মনপুরা উপজেলা যুবদলের…

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

  • By Admin
  • July 24, 2026
  • 37 views
জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

  • By Admin
  • July 24, 2026
  • 3 views
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

  • By Admin
  • July 24, 2026
  • 2 views
কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

  • By Admin
  • July 24, 2026
  • 12 views
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

  • By Admin
  • July 24, 2026
  • 15 views
যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই

  • By Admin
  • July 24, 2026
  • 10 views
গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই