ফ্যামিলি কার্ড কার্যক্রমে স্বচ্ছতা আনতে মাঠে নামলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

“কখনো ভাবিনি জেলা প্রশাসক নিজে বাসায় এসে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে নিজে হাজির হয়ে তথ্য যাচাই করবেন। তার আচরণে আমরা মুগ্ধ।”
চট্টগ্রামে সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে কোনো ধরনের ভুল যেন না থাকে, সে লক্ষ্য নিয়ে ‘জিরো এরর’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পরীক্ষামূলকভাবে মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
১ মার্চ(রোববার) নগরীর বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক নিজেই কয়েকটি বাসায় গিয়ে তথ্য সংগ্রহের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, তথ্য সংগ্রহে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
পরিদর্শনকালে তিনি পতেঙ্গার বাটারফ্লাই এলাকায় অবসরপ্রাপ্ত নাবিক নুর বক্সের বাসায় গিয়ে তথ্য যাচাই কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নুর বক্স বলেন, কখনো ভাবিনি জেলা প্রশাসক নিজে বাসায় এসে তথ্য যাচাই করবেন। তার আচরণে আমরা মুগ্ধ।
জেলা প্রশাসক বলেন, প্রতিটি পরিবারের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরতেই এই কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিকভাবে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পরে ধাপে ধাপে সব পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে বলেন, সঠিক তথ্য ছাড়া সঠিক সিদ্ধান্ত সম্ভব নয়। কোনো পরিবার যেন ভুল তথ্যের কারণে রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনের সময় রোকেয়া বেগম নামের এক নারীর কাছ থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক সহজ ভাষায় প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে রাষ্ট্র সহায়তা করবে। তবে এজন্য সঠিক তথ্য দেওয়া জরুরি।
জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত পরীক্ষামূলক এই কার্যক্রমে প্রায় ৯০০ কর্মী মাঠপর্যায়ে কাজ করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয়-ব্যয় ও সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করছেন।
পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসান, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Related Posts

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

  সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে ডেস্ক রিপোর্ট প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও সরকারি…

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের সকল সাংবাদিক, সংবাদকর্মী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাগোকন্ঠ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

  • By Admin
  • August 10, 2026
  • 22 views
সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

  • By Admin
  • August 10, 2026
  • 15 views
জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

  • By Admin
  • August 10, 2026
  • 7 views
ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

  • By Admin
  • August 10, 2026
  • 8 views
‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

  • By Admin
  • August 10, 2026
  • 80 views
জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

  • By Admin
  • August 10, 2026
  • 9 views
ভারতীয় নাগরিকে  অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি