
ভূরুঙ্গামারী প্রতিনিধি:
ভূরুঙ্গামারী ইউনিয়নের কৃতি শিক্ষার্থী মোছাঃ মাছুমা আক্তার (পিতা- মোঃ মতিয়ার রহমান) দেশের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।
তার এই কৃতিত্বে উপজেলাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। উচ্চশিক্ষায় তাকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন আনুষ্ঠানিকভাবে মাছুমা আক্তারের হাতে শিক্ষা সহায়তার চেক তুলে দেন। এসময় তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন, এ অর্জন ভূরুঙ্গামারীর জন্য গর্বের।







