বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদরের সুতারগোপ্টা এলাকায় ইটভাটায় বিশ্রাম নিতে গিয়ে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল হোসেন (৩০) পিতা মো. সেলিম এবং আলা উদ্দিন (৩৩) অজ্ঞাত নামে দুজন নিহত হন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এনবিসি ব্রিকসের টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। মৃত দুজন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের বাসিন্দা।

শ্রমিক মো. আলাউদ্দীন বলেন, দুজনই ইটের ভাটায় লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে টিনশেড ঘরে বিশ্রাম নিতে গেলে টেনে রাখা বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে সর্টশার্কিটে তারা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

পরিবার সূত্রে মা রাশেদা বেগম বলেন, রুবেল তার ছেলে। তিনি শ্বশুরবাড়িতে থাকেন। সেখানে তার স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। তিনি ইটের ভাটায় কাজ করেন।

মো. রুবেল সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল মান্নানের বাড়ির মো. সেলিমের ছেলে। মৃত আলাউদ্দিনের পরিবারের কোনো খোঁজ মেলেনি।

মৃত দুজনের লাশ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দায়িত্বরত পুলিশের এসআই হিমেল চাকমা বলেন, লাশের নাম-ঠিকানার তথ্য যাচাই-বাছাই চলছে। একজনের পরিবার পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের লাশ জেলা সদর মর্গে পাঠানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।

Related Posts

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

  সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে ডেস্ক রিপোর্ট প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও সরকারি…

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জাগোকন্ঠ অনলাইন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের সকল সাংবাদিক, সংবাদকর্মী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাগোকন্ঠ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

  • By Admin
  • August 10, 2026
  • 22 views
সাতক্ষীরায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা নজরুল কারাগারে

জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

  • By Admin
  • August 10, 2026
  • 14 views
জাগোকন্ঠ অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন এএসপি মুনতাসির মামুন মুন

ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

  • By Admin
  • August 10, 2026
  • 7 views
ট্রলি চালক হয়ে গেল কোটি টাকার মালিক

‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

  • By Admin
  • August 10, 2026
  • 8 views
‎ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

  • By Admin
  • August 10, 2026
  • 67 views
জরুরি বিভাগে বহিরাগত মাধবের রাজত্ব, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা

ভারতীয় নাগরিকে অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি

  • By Admin
  • August 10, 2026
  • 9 views
ভারতীয় নাগরিকে  অবশেষে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি