ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তসহ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরা চালানি পণ্যসহ দুই চোরা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং মাদকদ্রব্য। এ সময় দুইজন আসামিকেও আটক করা হয়েছে। আটককৃত দুই চোরা কারবারি হলো ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আঃ রাজ্জাক এর ছেলে মোঃ আনোয়ার (২৯) ও একই ইউনিয়নের উত্তর ছাট পোপালপুর গ্রামের মোঘল হোসেনের ছেলে ২২ মোঃ রিপন (২৮)।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Related Posts

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুর, ৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে দুটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা…

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

মো:হাবিবুর রহমান হাবিব (লালমনিরহাট জেলা প্রতিনিধি) লালমনিরহাটের পাটগ্রামে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় দহগ্রাম ইউনিয়নের আঞ্চলিক সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে।যোগাযোগ বিছিন্ন হয়ে এতে প্রায় দুই হাজার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 18 views
রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

  • By Admin
  • August 6, 2026
  • 9 views
পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 3 views
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

  • By Admin
  • August 6, 2026
  • 5 views
মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

  • By Admin
  • August 6, 2026
  • 5 views
কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

  • By Admin
  • August 6, 2026
  • 17 views
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত