রংপুরে জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে ৩ আসামি গ্রেফতার

পীরগাছার চাঞ্চল্যকর হত্যা মামলায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে আটক করেছে র‍্যাব-১৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। শুক্রবার (১ মে ২০২৬) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে বাহিনীটি হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি ও যৌতুকসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে হত্যার মতো জঘন্য অপরাধ মোকাবেলায় র‍্যাব পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আহম্মেদ আলী (৭৫) ও আসামিরা একই গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী ছিলেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে নিজ জমি দেখতে গেলে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বাঁশের লাঠি, লোহার রড, কাঠের টুকরা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১ মার্চ ২০২৬ তারিখে পীরগাছা থানায় একাধিক ধারায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১)।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানার ২৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মোঃ ইব্রাহিম খলিল (৪৩) ও তার স্ত্রী মোছাঃ সুলতানা বেগম (৩৩)-কে গ্রেফতার করা হয়।

পরে গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব মহিপুর গ্রামে আরেকটি অভিযান চালিয়ে মোঃ মজিবর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, হত্যা, অপহরণ, ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সুন্দরগঞ্জে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মো. জাহিদ হাসান (৩২) সুন্দরগঞ্জ…

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

  • By Admin
  • August 11, 2026
  • 12 views
সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুরের অভিযোগ

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

  • By Admin
  • August 11, 2026
  • 7 views
সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

  • By Admin
  • August 11, 2026
  • 6 views
স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

  • By Admin
  • August 11, 2026
  • 10 views
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

  • By Admin
  • August 11, 2026
  • 7 views
পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী

  • By Admin
  • August 11, 2026
  • 8 views
লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে কমলনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হুদা চৌধুরী