রংপুরে RIIT আয়োজিত জব ফেয়ার -২০২৬ অনুষ্ঠিত

আবুল হোসেন বাবলুঃ

রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি ( RIIT ) আয়োজিত “জব ফেয়ার–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রংপুরে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই জব ফেয়ার অনুষ্ঠানের আয়োজনকরা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি (RIIT) ক্যাম্পাসে জব ফেয়ার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর এর অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) আবু হামেদ জাকারিয়া শহিদ, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইমদাদুল হোসেন, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি(RIIT) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি (RIIT) এর প্রতিষ্ঠান প্রধান শাকিনুর আলম।

বক্তারা বলেন, বর্তমান সময় দেশে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে। জব ফেয়ারে শিক্ষার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকারের সুযোগ পায়। এবারে RIIT এ অনুষ্ঠিত জব ফেয়ারে ৩০ জনেরও বেশি শিক্ষার্থী চাকরির সুযোগ পেয়েছে।

এবারের “জব ফেয়ার–২০২৬” এর অর্থায়ন করেছেন,“অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (ASSET)” প্রকল্প, যা THE WORLD BANK (IBRD, IDA), WORLD BANK GROUP – এর সহায়তায় পরিচালিত।

অনুষ্ঠিত জব ফেয়ার-২০২৬ এ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়ে RIIT এর শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। (RIIT) আয়োজিত “জব ফেয়ারের মাধ্যমে চাকরি পেয়ে আমরা এবং আমাদের অভিভাবকরা খুশি। ###

Related Posts

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল এস’-এর কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমানের ওপর বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩ আগস্ট) বিকেলে উপজেলার মৌচাক…

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

হাবিবুর রহমান হাবিব ( লালমনিরহাট) প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লালমনিরহাটের পাটগ্রামে ১১ দলীয় জোটের উদ্যোগে এক গণ মিছিল এবং গণ সমাবেশ অনুষ্ঠিত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

  • By Admin
  • August 5, 2026
  • 7 views
কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২

পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

  • By Admin
  • August 5, 2026
  • 12 views
পাটগ্রামে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১দলীয় জোটের গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত।।

‎কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা!

  • By Admin
  • August 5, 2026
  • 8 views
‎কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা!

তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

  • By Admin
  • August 5, 2026
  • 6 views
তজুমদ্দিনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • By Admin
  • August 5, 2026
  • 8 views
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মনপুরায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

  • By Admin
  • August 5, 2026
  • 12 views
মনপুরায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা