র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ১০০ বোতল এস্কাফ ও ৩,৯১৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর প্রতিনিধি:
‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত ও সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‌্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে র‌্যাব-১৩ পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
প্রথম অভিযান:
সকাল ১১টা ১০ মিনিটে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষ্মীটারী ইউনিয়নের ইশোরকোল গ্রামের জোড়া ব্রিজে চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ট্যাংক ও সিটের মাঝখানে বিশেষ কায়দায় লুকানো ১০০ বোতল এস্কাফ (ESKuf) উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ মোরসালিন মিয়া (১৯), পিতা: মোঃ আতাউর রহমান
মোঃ রুবেল মিয়া (২২), পিতা: মোঃ মহুবার ইসলাম
উভয়ের ঠিকানা: ডাকুর খামার, মহিষখোচা, আদিতমারী, লালমনিরহাট।
এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযান:
একইদিন বিকাল ৪টা ৪০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি দল ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ০৪নং ওয়ার্ডের হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে অভিযান চালায়। অভিযানে একটি ইজিবাইক তল্লাশি করে পিছনের সিটের সামনে ফাঁকা জায়গায় চা পাতার প্যাকেটের ভেতর লুকানো ৩,৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার করা হয়—
মোঃ তাউহিদ ইসলাম রতন (৩০), পিতা: মোঃ মিলন, সাং: ছিটচিলারং, ওয়ার্ড-১২, ঠাকুরগাঁও পৌরসভা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় একটি…

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় সংলগ্ন পাটগাতি বাজার এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

  • By Admin
  • July 21, 2026
  • 11 views
গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা

নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার,আটক ৩

গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

  • By Admin
  • July 21, 2026
  • 6 views
গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উলামায়ে কেরাম।

নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

  • By Admin
  • July 21, 2026
  • 29 views
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর

  • By Admin
  • July 21, 2026
  • 5 views
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর