কুড়িগ্রাম-১ আসনে চতুরমুখী লড়াই, জরিপে এগিয়ে হাতপাখা

কুড়িগ্রাম প্রতিনিধি:
২৫ কুড়িগ্রাম-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে সৃষ্টি হয়েছে চতুরমুখী লড়াই। একাধিক প্রভাবশালী ও পরিচিত মুখের অংশগ্রহণে নির্বাচনটি দিন দিন হয়ে উঠছে আরও জমজমাট। সর্বশেষ জনমত জরিপে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হারিসুল বারি রনি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় পর্যায়ের বিভিন্ন জরিপ ও ভোটারদের সঙ্গে কথা বলে দেখা গেছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি, ধর্মভিত্তিক রাজনীতি এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারের কারণে হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারি রনি ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। বিশেষ করে তরুণ ভোটার ও সাধারণ মানুষের মাঝে তার জনপ্রিয়তা লক্ষণীয়ভাবে বাড়ছে।
এদিকে এই আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, যিনি তিনবারের সাবেক সংসদ সদস্য, তিনিও শক্ত অবস্থানে রয়েছেন। এক সময় কুড়িগ্রাম-১ আসন জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত থাকলেও বর্তমান বাস্তবতায় সেই প্রভাব অনেকটাই কমেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
অন্যদিকে বিএনপি মনোনীত সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। পাশাপাশি ১০ দল মনোনীত অধ্যাপক আনোয়ারুল ইসলাম দারিপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী বীন ইয়ামিন মোল্লা (ট্রাক প্রতীক) এবং জাকের পার্টি মনোনীত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই (গোলাপ ফুল প্রতীক)।
সবমিলিয়ে কুড়িগ্রাম-১ আসনে ভোটের লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। তবে মাঠ পর্যায়ের পরিস্থিতি ও জনমত জরিপ অনুযায়ী, আপাতত হাতপাখা প্রতীকের প্রার্থী হারিসুল বারি রনি এগিয়ে থেকে নির্বাচনী দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Posts

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় তারা ঠিকমতো যানবাহন…

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমুল বিএনপি’র বৈশাখী শুভেচ্ছা বিনিময়

ঝালকাঠী প্রতিনিধি: ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসক , জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর সাথে বৈশাখী শুভেচ্ছা বিনময় করেছেন ঝালকাঠি সদর উপজেলাধীন পোনাবালীয়া ইউনিয় বিএনপি এবং অঙ্গ সহযোগী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

  • By Admin
  • April 18, 2026
  • 15 views
আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমুল বিএনপি’র বৈশাখী শুভেচ্ছা বিনিময়

  • By Admin
  • April 18, 2026
  • 14 views
ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের সাথে তৃণমুল বিএনপি’র বৈশাখী শুভেচ্ছা বিনিময়

পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর,অভিযোগে আটক পিতাপুত্র

  • By Admin
  • April 18, 2026
  • 13 views
পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধর,অভিযোগে আটক পিতাপুত্র

ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • By Admin
  • April 18, 2026
  • 13 views
ঝালকাঠিতে বিএনপি সভাপতির বিরুদ্ধে মানহানির ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

  • By Admin
  • April 18, 2026
  • 13 views
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের

শিবগঞ্জে পিকআপ–সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • By Admin
  • April 18, 2026
  • 14 views
শিবগঞ্জে পিকআপ–সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১