তীব্র গরমের পর কুড়িগ্রামে বৃষ্টির ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)

কয়েকদিনের দমবন্ধ করা গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর কুড়িগ্রামের আকাশে নেমে এলো স্বস্তির বারিধারা। প্রকৃতির এই আকস্মিক পরিবর্তনে যেন ক্লান্ত জনজীবনে ফিরে এলো প্রশান্তির ছোঁয়া।

মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। ঝরঝরে সেই বৃষ্টিধারায় ধুয়ে যায় তাপপ্রবাহের তীব্রতা, কমতে থাকে তাপমাত্রা, আর পরিবেশে ছড়িয়ে পড়ে এক ধরনের স্বস্তির আবেশ।

সকালের আকাশে মেঘের আনাগোনা থাকলেও দুপুর পর্যন্ত তীব্র রোদ আর অস্বস্তিকর গরমে নাকাল ছিল জনজীবন। প্রখর রোদের তাপে কোথাও কোথাও সড়কের পিচ নরম হয়ে যাওয়ার মতো চিত্রও দেখা গেছে, যা গরমের তীব্রতাকেই স্পষ্ট করে তোলে।

বৃষ্টির পর প্রকৃতি যেন নতুন রূপে ধরা দেয়। ধুলোমলিন পরিবেশ স্নিগ্ধতায় ভরে ওঠে, বাতাসে মিশে যায় প্রশান্তির ছোঁয়া। কয়েকদিনের দিনের দহন শেষে এই বৃষ্টি হয়ে ওঠে স্বস্তির এক নির্মল বার্তা।

বৃষ্টির পর কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার বাজার মোড় এলাকায় কথা হয় রিকশাচালক মোঃ আকের আলী -এর সঙ্গে। তিনি বলেন, “চার-পাঁচ দিন ধরে গরমে রিকশা চালানো খুব কষ্ট হচ্ছিল। আজ বৃষ্টি হওয়ায় একটু ভালো লাগতেছে, গরমের মধ্যে রিকশা চালালে প্রচুর শরীর ঘেমে যায়।”

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মাহাদুত তাহফিজ আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আতিকুর রহমান জানান, “রোদে বের হওয়াই কঠিন হয়ে গিয়েছিল। বৃষ্টির পর মনে হচ্ছে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছি।”

এ বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় বলেন, গত কয়েকদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তিনি আরও জানান, “আগামী ৫ জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমে আসতে পারে।”

এদিকে বৃষ্টির কারণে কিছু এলাকায় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার ফলে সাময়িক জলাবদ্ধতা দেখা দেয়। এতে হাঁটাচলায় কিছুটা ভোগান্তিতে পড়েন স্থানীয় ও উপজেলায় আসা মানুষজন। স্থানীয় বাসিন্দা সামিউল ইসলাম বলেন, “বৃষ্টি ভালো লাগছে, কিন্তু পানি জমে থাকায় চলাফেরা একটু সমস্যা হচ্ছে।”

তবে সার্বিকভাবে দীর্ঘ গরমের পর এই বৃষ্টিকে স্বস্তির হিসেবে দেখছেন উপজেলার সাধারণ মানুষ।

Related Posts

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুর, ৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে দুটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা…

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

মো:হাবিবুর রহমান হাবিব (লালমনিরহাট জেলা প্রতিনিধি) লালমনিরহাটের পাটগ্রামে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় দহগ্রাম ইউনিয়নের আঞ্চলিক সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে।যোগাযোগ বিছিন্ন হয়ে এতে প্রায় দুই হাজার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 19 views
রংপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

  • By Admin
  • August 6, 2026
  • 11 views
পাটগ্রামের দহগ্রামে তিস্তার আকষ্মিক বন্যায় আঞ্চলিক সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন।।

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

  • By Admin
  • August 6, 2026
  • 3 views
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

  • By Admin
  • August 6, 2026
  • 5 views
মালামাল পরিবহনকারী জাহাজের অজ্ঞাত এক শ্রমিকের আকস্মিক মৃত্যু, কমলনগরে চাঞ্চল্য

কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

  • By Admin
  • August 6, 2026
  • 6 views
কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু

রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

  • By Admin
  • August 6, 2026
  • 18 views
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত