
মিজবাহ উদ্দীন আরজু ::
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ একাধিক হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার একদল পুলিশ উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সামিরাঘোনার বদীউল আলম (প্রঃ বদু) এর পানের বরজের দক্ষিণ-পূর্ব কোণ থেকে মো. খোকন (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানে তার কাছ থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ সময় একই এলাকার নজির আহমদ (৩৫), পিতা মৃত মনসুর আলম (প্রঃ রসু), মাতা সেকুয়ারা বেগম, সাং-সামিরাঘোনা, ৭নং ওয়ার্ড, কালারমারছড়া ইউনিয়ন—পালিয়ে যেতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মো. খোকনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে। পলাতক নজির আহমদের বিরুদ্ধে রয়েছে দুটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা সহ একাধিক মামলা। উদ্ধারকৃত অস্ত্রসহ তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় নতুন করে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক বলেন,
“কালারমারছড়াকে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এলাকায় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”k







