মৌলভীবাজারে হাসপাতালে স্ত্রীর লা*শ ফেলে পালালো স্বামী ও শাশুড়ি – পরিকল্পিত হত্যা!

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (মিকাঈল), বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের বরইউরি গ্রামের ইব্রাহিমের স্ত্রী প্রিয়া বেগম (২২)কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইব্রাহিম মিয়া ও শাশুড়িসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

মৌলভীবাজার সদর হাসপাতালে গতকাল রাতে হৃদয়বিদারক ও রহস্যঘেরা মৃত্যু ঘটনার সূত্রপাত ঘটেছে।

নিহত প্রিয়া’র মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রেখে স্বামী ইব্রাহিম মিয়া, তার মা ও অন্যান্য স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। সূত্রে জানা যায় স্বামী ইব্রাহিম ও নিহত প্রিয়া’র শাশুড়ী পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের বরইউরি গ্রামের ইব্রাহিমের স্ত্রী প্রিয়া বেগম (২২)— যিনি সম্প্রতি বর্ষিজুড়া এলাকার শাহিন মিয়ার কন্যা হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন— বিয়ের পর থেকেই দাম্পত্য কলহে জর্জরিত ছিলেন।

ঘটনার কয়েক ঘণ্টা আগে প্রিয়া নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন এক মর্মস্পর্শী পোস্ট দিয়েছিলেন তা হুবহু তুলে ধরা হলো _

“দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো বিয়ে, ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে সব ঠিক, আর না হলে কবর পর্যন্ত সবকিছু মানিয়ে নিতে হয়।”

এই স্ট্যাটাসের কিছু সময় পরই ঘটে তার রহস্যজনক মৃত্যু।

নিহতের পরিবারের অভিযোগ প্রিয়াকে পরিকল্পিতভাবে হ*ত্যা করা হয়েছে।

নিহতের বড় ভাই মামুন আহমদ অভিযোগ করে বলেন,
“আমার বোনকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। ওদের পরিবার আগে থেকেই আমার বোনকে নির্যাতন করতো । তারা আমার বোন প্রিয়াকে হত্যা এখন লা*শ রেখে পালিয়ে গিয়েছে।

স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“প্রিয়া খুব ভদ্র মেয়ে ছিল। বিয়ের পর থেকেই দেখতাম ওর মুখে হাসি থাকত না। মাঝেমধ্যে কান্না করত। আমরা বুঝতাম কিছু একটা সমস্যা আছে।”

এলাকার এক জনপ্রতিনিধি গোপনীয়তার শর্তে জানান,
“এই ঘটনার পেছনে গভীর পারিবারিক দ্বন্দ্ব আছে বলে শোনা যাচ্ছে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন,

“এটি হত্যা না আত্মহত্যা— তা ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে।”

Related Posts

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

মো. আব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি এলাকায় সম্প্রতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মনপুরা উপজেলা যুবদলের…

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

  • By Admin
  • July 24, 2026
  • 36 views
জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

  • By Admin
  • July 24, 2026
  • 3 views
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

  • By Admin
  • July 24, 2026
  • 2 views
কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

  • By Admin
  • July 24, 2026
  • 12 views
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

  • By Admin
  • July 24, 2026
  • 14 views
যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই

  • By Admin
  • July 24, 2026
  • 9 views
গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই