শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই গোডাউন পুড়ে ছাই।

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মধ্যবাজার এলাকায় সোমবার (৩ নভেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী

ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত প্রচেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দুটি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সকাল সাড়ে ১০টার দিকে একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এতে আমিনুল ইসলামের হার্ডওয়্যার দোকানের গুদামঘর ও ফারুকের লেপ-তোষকের তুলার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়
স্থানীয় ব্যবসায়ী আমান উল্লাহ জানান,

সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ তুলার গোডাউনে আগুন জ্বলতে দেখে বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যোগ দেন।

তিনি আরও বলেন, “বাজারে তুলার গোডাউন স্থাপন কতটা যৌক্তিক তা এখনই ভেবে দেখা দরকার। গত বছরও এমন আগুনের ঘটনা ঘটেছিল।

অন্য এক ব্যবসায়ী রুকুনুজ্জামান বলেন, “তুলার গোডাউন থেকেই আগুনের সূচনা হয়। পাশের মার্কেটটিও ঝুঁকির মুখে ছিল। ব্যবসায়ীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

মোহাম্মদ আলীর একাডেমির প্রধান শিক্ষক রেজানুর রহমান জানান, “গোডাউনের পাশে আমার বিদ্যালয়ে আজ ৩২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। স্কুলের পাশে এ ধরনের ঝুঁকিপূর্ণ গোডাউন থাকা কতটা যৌক্তিক, তা প্রশাসনের দেখা উচিত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, “আমার দোকানের পিছনে একটি গুদাম ছিল যেখানে মালামাল সংরক্ষণ করতাম।

পাশের তুলার গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে আমার প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পাওয়ার পর মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৮ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

Related Posts

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

মো. আব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি এলাকায় সম্প্রতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মনপুরা উপজেলা যুবদলের…

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এক যুবককে লিবিয়ায় পাচার করে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাৎ ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

  • By Admin
  • July 24, 2026
  • 36 views
জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

  • By Admin
  • July 24, 2026
  • 3 views
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

  • By Admin
  • July 24, 2026
  • 2 views
কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

  • By Admin
  • July 24, 2026
  • 12 views
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

  • By Admin
  • July 24, 2026
  • 14 views
যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই

  • By Admin
  • July 24, 2026
  • 9 views
গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই