ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এসময় ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম,সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার খন্দকার সারওয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজ কিরন, মুক্তযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান মানিক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা কুড়িগ্রাম। এখন অন্যান্য ক্ষেত্রে উন্নয়ন করে এই জেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। এজন্য তিনি সকল দপ্তরের কর্মকর্তাকে সমন্বিতভাবে একসাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেব,কয়েক দিন পর শারদীয় দুর্গোৎসব সফল, সুন্দর ও আন্ন্দঘন পরিবেশে অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে ভূরুঙ্গামারী উপজেলার নামকরন, সমস্যা, সম্ভাবনা ও দর্শনীয় স্থান নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এ এস খোকন, সহ উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক, হাসান মাহমুদ জয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে…

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সচেতন যুব সমাজের উদ্যোগে মাদকের কুপ্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

  • By Admin
  • August 1, 2026
  • 16 views
ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

  • By Admin
  • August 1, 2026
  • 6 views
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

  • By Admin
  • August 1, 2026
  • 11 views
ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • By Admin
  • July 31, 2026
  • 17 views
মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 12 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  • By Admin
  • July 31, 2026
  • 9 views
গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি