বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। দলটির দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পৌর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, রাত থেকেই পুলিশ টহল জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

লের নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আগামিকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পৌর এলাকার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি

অপরদিকে, একই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা মেয়াদউর্ত্তীন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কাউকে দলীয় কার্যালয়ে ঢুকতে দেবে না বলে হুশিয়ারি দেন। এতে দিনভর উভয় পক্ষের উত্তেজনা বিরাজ করে।

এর আগে ২৫ আগস্ট সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা বিএনপি। তবে এতে অনিয়মের অভিযোগ ওঠে— প্রকৃত তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য দলের চিহ্নিত কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা গত ২৭ ও ৩১ আগস্ট বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন। তারা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবি করেন। অভিযোগ করা হয়, মাত্র দুই ঘণ্টায় প্রহসনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে এবং ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে।

এদিকে, সাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ-প্রতিবাদে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

Related Posts

পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সুন্দরগঞ্জে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ (ফারিয়া) বামনডাঙ্গা সংগঠন। সোমবার (১১ মে) সকালে সুন্দরগঞ্জ উপজেলা বামনডাঙ্গা ইউনিয়নের…

গাইবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা

  ​মোঃ শুভ ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ ​গাইবান্ধার রহমান নগর কারিগরি স্কুল ও কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

  • By Admin
  • July 24, 2026
  • 31 views
জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মনপুরা উপজেলা যুবদল নেতারা

ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

  • By Admin
  • July 24, 2026
  • 3 views
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের, আসামী গ্রেফতার করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী

কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

  • By Admin
  • July 24, 2026
  • 2 views
কালিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

  • By Admin
  • July 24, 2026
  • 11 views
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান

যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

  • By Admin
  • July 24, 2026
  • 13 views
যৌনতা কেড়ে নিল শিক্ষকের আদর্শের চাদর!!!

গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই

  • By Admin
  • July 24, 2026
  • 9 views
গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি অবাধে চললেও দেখার কেউ নাই