কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লা নগরীতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন—সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা দীর্ঘদিন ধরে কালিয়াজুড়ি এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, প্রায় ৫-৬ বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছিলেন।

তাহমিনার তিন সন্তান—দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন। নিহত সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

রবিবার গভীর রাতে ছেলেরা ফোনে খবর পেয়ে পুলিশে যোগাযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাড়া বাসার দুই কক্ষের ভেতরে বিছানার ওপর মা-মেয়ের মরদেহ দেখতে পায়। পরে সুরতহাল শেষে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ ও কারা জড়িত সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

এ ঘটনার পর কালিয়াজুড়ি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, তাহমিনা ও তার পরিবার শান্ত-শিষ্ট মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। মা-মেয়েকে এভাবে হত্যার ঘটনায় এলাকাবাসী হতভম্ব হয়ে পড়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুতই আসল ঘটনা উদঘাটন হবে বলে আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Related Posts

গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী | ২৮ জুলাই ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের…

ভূরুংগামারী উপজেলায় ভারতীয় গরু ও চোরাকারবারি গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু

ভূরুঙ্গামারী উপেজেলা প্রতিনিধি ভূরুঙ্গামারী উপজেলার ভারতীয় গরু চোরাচালানের অন্যতম রুট শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে আটটি গরু ও চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। শনিবার (১৮…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

  • By Admin
  • July 28, 2026
  • 15 views
গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  • By Admin
  • July 27, 2026
  • 10 views
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 19 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 21 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 31 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 18 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী