ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ও মোবাইল চুরির ঘটনায় তিন যুবক গ্রেফতার

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় তিন চোরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চুরি হওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

থানার সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ দিবাগত রাতে উপজেলার মনোহরপুর উত্তর ছায়েদ আলী বেপারি বাড়ির আব্দুল মালেক মিয়ার বসতঘরে ঢুকে চোরের দল একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানার এসআই জাহাঙ্গীর আলম এবং এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। স্থানীয় জনগণের সহযোগিতায় কংশনগর এলাকা থেকে ওই তিন চোরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ দিপু ,সাব্বির হোসেন ,রাকিব মিয়া

অভিযানের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

Related Posts

গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী | ২৮ জুলাই ২০২৬ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের…

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

  • By Admin
  • July 28, 2026
  • 15 views
গাঁজাসেবীর কামড়ে আহত দুই যুবক, পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজাগাছ সহ অভিযুক্ত আটক

পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

  • By Admin
  • July 27, 2026
  • 12 views
পঞ্চগড়ে কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা কিশোরকে আটক করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • By Admin
  • July 27, 2026
  • 19 views
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • By Admin
  • July 27, 2026
  • 21 views
নাগেশ্বরী ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • By Admin
  • July 26, 2026
  • 31 views
জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

  • By Admin
  • July 26, 2026
  • 19 views
সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন  ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী