অবশেষে ১০ দিন পর কুড়িগ্রামের সাবেক ডিসি ও বরখাস্তকৃত যুগ্ম সচিব জামিনে কারামুক্ত

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং ০৯:০০ পিএম.

দৈনিক আজকের পত্রিকা ও বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন ১০ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি পান।

গত ০২ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ১০ দিন করাবন্দি থাকেন তিনি। কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সাংবাদিক আরিফের করা মামলায় কুড়িগ্রামের সাবেক এই ডিসি গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এরপর সুলতানা পারভীন গত ২১ আগস্ট কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত ০২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন। সেদিন শুনানি শেষে আদালত আসামি সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা নজিরবিহীন দ্রুততার সঙ্গে হাইকোর্টে জামিন আবেদন করেন।

গত মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) হাইকোর্ট আসামির ছয় মাসের জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার কুড়িগ্রাম কারাগারে জামিন আদেশের কপি পৌঁছালে এদিন সন্ধ্যায় কারামুক্ত হন সুলতানা পারভীন।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ. জি. মাহমুদ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সুলতানা পারভীন কুড়িগ্রাম কারাগার থেকে বের হয়ে যান।’

কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ডিসির নামে (সুলতানা সরোবর) নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার বসতবাড়ি ও বসতঘরের গেইট ভেঙ্গে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে ক্রসফায়ারে দেওয়ার উদ্দেশে জেলা শহরের পূর্বে ধরলা নদীর তীরে নেওয়া হয়। পরে সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে পেটানো হয়। এরপর মাদক রাখার অভিযোগ দেখিয়ে মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালতের নামে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ নিয়ে সারাদেশে প্রতিক্রিয়া ও প্রতিবাদ শুরু হলে একদিন পর সাংবাদিক আরিফকে জামিন দেয় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত।

জামিনে মুক্তি পেয়ে কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীন ও তিন ম্যাজিস্ট্রেটসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। পরে হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ৩১ মার্চ এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে ঘটনার দীর্ঘ পাঁচ বছর পর আদালতে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এস এম রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। এরপর জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন সুলতানা পারভীন।

Related Posts

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক, হাসান মাহমুদ জয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে…

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

  মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার: শনিবার ০১ আগস্ট ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

  • By Admin
  • August 1, 2026
  • 19 views
ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়নবাসীর মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা, আহত ১; থানায় অভিযোগ দায়ের

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

  • By Admin
  • August 1, 2026
  • 7 views
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ পাচারকারী আটক।

ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

  • By Admin
  • August 1, 2026
  • 17 views
ট্রলি ব্যাগে লুকানো ৭৬ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ২

মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • By Admin
  • July 31, 2026
  • 17 views
মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

  • By Admin
  • July 31, 2026
  • 12 views
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই

গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি

  • By Admin
  • July 31, 2026
  • 9 views
গ্যসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে কালিয়াকৈর বাসী,সি এন জি পাম্পে দীর্ঘ লাইন গাড়ীর যানজট সৃষ্টি