
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
ভূরুঙ্গামারীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার ভূরুঙ্গামারী প্রতিনিধি আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সম্পাদক এমদাদুল হক মন্টু, প্রেসক্লাবের সম্পাদক শামসুজ্জোহা সুজন, সাংবাদিক রফিকুল হাসান রঞ্জু প্রমুখ। পরে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা হয় এবং পত্রিকাটির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এসময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।






