কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে চলাচলের রাস্তা বন্ধ করে,সন্ত্রাসী হামলায় নারী পুরুষ সহ আহত- ৮

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালীগঞ্জের নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে যুবলীগ নেতা সাইদুর বাহিনীর তান্ডব, বাড়িঘর ভাঙচুর ও সন্ত্রাসী হামলা, পিটিয়ে, কুপিয়ে নারী-পুরুষ সহ ৮ জনকে রক্তাক্ত জখম করেছে। রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে নলতা মাঘুরালি গ্রামে এ ঘটনা ঘটে। ঐ সময় গুরুতর আহত রক্তাক্ত ৮ জনকে আশংকা জনক অবস্থায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে আহতরা হলো মাঘুরালি গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার(২৫), মোহাসিন কারিগরের স্ত্রী রাফেজা বেগম (৪০), নুর ইসলামের স্ত্রী খাদিজা খাতুন( ৫০), আব্দুল আজিজের পুত্র আবুল কালাম(২২), মৃত আদর আলী কারিগরের পুত্র নুরুল ইসলাম(২২), গোলাম ওয়ারেস(৫২), এসহানুলের পুত্র সাব্বির হোসেন( ২৩) এবং একই গ্রামের বেলায়েত আলী কারিগরের পুত্র আব্দুল আজিজ( ৪২)। ইউপি সদস্য সিরাজ সহ মাগুরালি গ্রামের সবুজ, মহসিন, ইসমাইল সহ একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান শত বছর ধরে গ্রামের লোকজন এই পথ দিয়ে চলাচল করে আসছে হঠাৎ করে যুবলীগ নেতা সাইদুর রহমান ও তার ভাই নজরুল ইসলামের নেতৃত্বে শহিদুল ইসলাম, জাকির হোসেন, মোকসেদ ,শাহিন, জাহিদ, বাবলু সহ ২০/৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পথ আটকে গ্রামের লোকজনের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসী কায়দায় কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে। খবর পেয়ে থানার উপ পরিদর্শক বিপ্লব ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। প্রসঙ্গে যুবলীগ নেতা সাইদুর রহমান বিরোধীয় চলাচলের পথ তার রেকর্ডিয় সম্পত্তি বলে দাবি করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার চেয়ারম্যানে আজিজুর রহমানের পরিষদে সালিশ হলেও সাইদুর তা প্রত্যাখ্যান করে এ সন্ত্রাসী কর্মকান্ড চালায় বলে এলাকাবাসী জানান। বিরোধীয় চলাচলের পথ নিয়ে জেলা প্রশাসক ,উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গ্রামবাসীর একাধিক অভিযোগ থাকলেও তার কোন সুরাহা না হওয়ায় প্রতিনিয়ত এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান।

Related Posts

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার ২০২৬ সালের গভর্নিং বডি নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বাতিল এবং ঘটনার নিরপেক্ষ…

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস এএসপিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় অনুষ্ঠিত ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিস সহকারী পুলিশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 5 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 9 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 4 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 10 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 5 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত

  • By Admin
  • August 2, 2026
  • 6 views
নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুড়িগ্রাম জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত