শ্রীপুরে হাতকড়া-সহ পালালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

মোঃসুলতান মাহমুদগাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতা পালিয়েছেন; যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন (৩৫) ধনুয়া কাচারিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলাও অন্তর্ভুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে ধনুয়া কাচারিপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় মনির হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে ধনুয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে মনিরের সহযোগীরা হঠাৎ পুলিশের ওপর হামলা চালায় এবং হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালালেও মনিরকে আর ধরতে পারেনি। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
হাতকড়াসহ আসামি পলায়নের বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আবুল বাশার সাংবাদিকদের কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দু বারিক বলেন,হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির হোসেন দৌড়ে পালিয়ে যায়।

তাকে ধরতে অভিযান চলছে।
স্থানীয়দের মতে, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অনেকে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 18 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 27 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 89 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 54 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত