কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভূরুঙ্গামারী) আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ছয় প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ আসনে মনোনয়নপত্র দাখিল করা ছয়জন প্রার্থীর কারো মনোনয়নই বাতিল হয়নি।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি,
গণ অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা,
জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান,
এবং জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই সরকার।
রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,
“নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্রগুলো আইনগতভাবে যাচাই করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হলো। এদিকে প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

Related Posts

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নাম। দলীয় সূত্রে জানা…

কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী তরুণ প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য পৌরসভার মতো কুড়িগ্রাম নাগেশ্বরী পৌরসভায় ও বইছে নির্বাচনী আমেজ। জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই, জমে উঠেছে নির্বাচনী আলোচনা।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

  • By Admin
  • June 3, 2026
  • 17 views
বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • June 3, 2026
  • 8 views
কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • By Admin
  • June 3, 2026
  • 23 views
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা

  • By Admin
  • June 3, 2026
  • 70 views
কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা