দিনাজপুরে র‌্যাবের অভিযানে অবৈধ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
দিনাজপুরের কোতয়ালী থানাধীন এলাকায় র‌্যাব-১৩ এর অভিযানে একটি অবৈধ বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে র‌্যাব অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার ৯নং আস্কারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খানপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় পলাতক আসামী মাহবুবর রহমানের (৩৭), পিতা মৃত জাবেদ আলী, বসতবাড়ি তল্লাশি করে শোকেসের নিচের ড্রয়ার থেকে কালো পলিথিনে মোড়ানো ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Related Posts

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম ইসলামী ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের…

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ