কমলনগরে ফুটপাতের ৪০ অবৈধ দোকান উচ্ছেদ, ১৭ হাজার টাকা জরিমানা

হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের কমলনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন বাজারের ফুটপাত দখল করে গড়ে ওঠা ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
​শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান। অভিযানে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
​আদালত সূত্র জানায়, সরকারি রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে করইতলা বাজারের ‘আছমা স্টোর’কে ২ হাজার টাকা, ‘জাহের স্টোর’কে ২ হাজার টাকা এবং ‘আল বারাকা হোটেল’কে পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তোরাবগঞ্জ বাজারের ৫টি দোকানে বিভিন্ন অনিয়মের দায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, “জনসাধারণের চলাচলের পথ সুগম করতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এছাড়া বাজারে অবৈধ দখলদার ও পেট্রোল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।”
​জনস্বার্থে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

Related Posts

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি: মোঃ মোয়াজ্জেম হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল। রবিবার (১৯ এপ্রিল) রশিদ দেওহাটা সরকারি প্রাথমিক…

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, ১০ম বিজ্ঞান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 1 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 17 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 23 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 68 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • April 19, 2026
  • 31 views
দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা