কমলনগরে দুই দিন ধরে নিখোঁজ সহিদ, সন্ধানে দিশেহারা পরিবার

লক্ষ্মীপুর সংবাদাতা, কবির হোসেন রাকিব

লক্ষ্মীপুরের কমলনগরে মো. সহিদ (৩৬) নামে এক ব্যক্তি গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বুধবার (২৫ মার্চ) সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া শুক্রবার (২৭ মার্চ) কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ সহিদ উপজেলার চর কাদিরা ইউনিয়নের উত্তর চর কাদিরা গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার লরেন্স বাজার সংলগ্ন একটি ব্রিকফিল্ডে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সহিদ। বের হওয়ার সময় তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতেই রেখে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিত জায়গায় খোঁজাখুঁজি করেও তার হদিস মেলাতে পারছে না পরিবার।
নিখোঁজ সহিদের শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকৃতি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের চেক লুঙ্গি ও সাদা শার্ট। তিনি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলেন।
নিখোঁজ সহিদের স্ত্রী রাবেয়া বলেন, তিনি এর আগে মানসিক সমস্যায় ভুগলেও চিকিৎসার পর বর্তমানে সুস্থ ছিলেন। দুই দিন ধরে তাকে না পেয়ে আমরা সবাই চরম উদ্বিগ্ন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা ০১৬২৪-৫১৩৯৫০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 24 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 26 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 30 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 30 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১