ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন ও ইস্কাপ সিরাপসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) ভূরুঙ্গামারী থানা পুলিশের পৃথক দুটি টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ হামেদ ওরফে হামিদ (৪৫), পিতা- মৃত দিদার শেখ, গ্রাম- বানিয়াটারী, ০৭ নং ওয়ার্ড, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন, ১ বোতল ইস্কাপ সিরাপ এবং একটি পুরাতন KNIGHTRDER মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন উপস্থিত থেকে সার্বিক নির্দেশনা দেন। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ৪ জন আসামিকে থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, এসআই মোঃ হারুন অর রশিদ এনআইডির নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোঃ ফজলু মিয়া (৪৮), পিতা- মৃত জামাল উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম (৪৬), পিতা- মৃত আশরাফ উদ্দিন, উভয় সাং- মধ্য ভরতের ছড়া, ০২ নং ওয়ার্ড এবং মোঃ হাবিবুর রহমান (৩৫), পিতা- মৃত সায়েদ আলী, সাং- চর বলদিয়া, ০৫ নং ওয়ার্ড, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রামকে আটক করা হয়। এছাড়া একটি Revo ও একটি Winstar বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটককৃতদের আদালতে পাঠানো হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
©️

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 23 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 34 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 26 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 30 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 30 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১