ভূরুঙ্গামারীতে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, ভূরুঙ্গামারী | ২৮ জুন ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জামতলা মোড়ে অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। রবিবার (২৮ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই হারুনুর রশীদ সঙ্গীয় ফোর্স নিয়ে জামতলা মোড়ে চোরাকারবারি বলরাম চন্দ্র সাহার গোডাউনে অভিযান পরিচালনা করেন।

অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে পালিয়ে যান। পরে তার গোডাউন থেকে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, জব্দকৃত চালগুলো পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। জব্দ করা চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Related Posts

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বিবাহিত নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ওই নারী এক হিন্দু যুবকের সঙ্গে চলে গেছেন। তবে…

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

লালমনিরহাট প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব : ৩সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হওয়া লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমন (১৩) পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

  • By Admin
  • July 4, 2026
  • 37 views
কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

  • By Admin
  • July 4, 2026
  • 20 views
 ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার কামরাঙ্গী চর থেকে নিখোঁজ কিশোর লিমনের সন্ধান মেলেনি

“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

  • By Admin
  • July 4, 2026
  • 4 views
“চুয়াডাঙ্গায় ৯৯২ মিলি লিটার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

  • By Admin
  • July 4, 2026
  • 6 views
ডুমুরিয়ায় ‘নিরাপদ খুলনা চাই’ এর মাদকবিরোধী মানববন্ধন

বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

  • By Admin
  • July 4, 2026
  • 5 views
বাড়ির আঙিনায় বেগুন চাষ: সরকারি চাকুরিজীবী খান জাহান আলীর অভাবনীয় সাফল্য

১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

  • By Admin
  • July 4, 2026
  • 19 views
১০ জুলাই গণমিছিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের