নওগাঁ ভূমিসেবা নিয়ে অসন্তোষের জেরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁয় ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কর্মকর্তাকে উদ্দেশ করে ওই সেবাগ্রহীতা বলেন, ‌‘আপনার লাশ আমি বিলের পানিতে ভাসিয়ে দেব’।

একই সঙ্গে তিনি কর্মকর্তার চলাচলের ওপর নজর রাখার কথাও বলেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকায় অবস্থিত নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্য এ ঘটনা ঘটে।ভিডিওতে দেখা যায়, নামজারির নথি হাতে সাদা পাঞ্জাবি ও

টুপি পরিহিত অবস্থায় মোস্তাফিজুর রহমান নামের এক সেবাগ্রহীতা ভূমি অফিসে প্রবেশ করেন।

সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা

সিরাজুল ইসলাম। তাকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন মোস্তাফিজুর রহমানভিডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়,

‘কাগজপত্র না দেখে আপনি আমার খারিজ বাতিল করলেন কেন?

এর আগেও একবার বাতিল করেছিলেন। সেটা ফেরত আনতে লেগেছে ১৫ দিন।’জবাবে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘তিন মাস হলো আইডিতে আছে। দাগ সংশোধন করে নিয়ে আসেন। আমি বলেছি দিয়ে দেব।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংশোধন করে নিয়ে আসব কিন্তু তার আগেই আপনি বাতিল করলেন কেন? আপনি কি খালি হাতে মোটরসাইকেল নিয়ে যাওয়া আসা করেন? আমার ক্ষতি করে যেতে পারবেন?

আপনার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেব।

সেটা চ্যালেঞ্জ করলাম। কীভাবে অফিস থেকে বাড়িতে যান সেটি দেখে নেব।’সরকারি অফিসে ঢুকে একজন কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটা হুমকি নয়, সবার সামনে বলছি।

আমি এটা করে দেখাব। এরপর আমার যা হবে হবে।’নিজের ক্ষোভের কারণ জানিয়ে তিনি বলেন, ‘গত ১৮ মে একটি জমির নামজারি (খারিজ) করার জন্য আবেদন করেছিলাম। প্রথমে আবেদনটি বাতিল করা হয়।

এরপর পুনরায় আবেদন করলেও সেটিও বাতিল হয়। এভাবে আমাকে বারবার হয়রানি করেছেন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম।’

মোস্তাফিজুর রহমানের এসব অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম।

এ-সংক্রান্ত বিষয়ে কথা বলতে এসিল্যান্ডের (সহকারী ভূমি কমিশনার) নিষেধ আছে বলেও জানান তিনি।ওইদিন এসিল্যান্ড ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে অফিসে গিয়ে দেখা করলে নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘বিষয়টির আপস মীমাংসা করা হয়েছে। হুমকিদাতা ওই ব্যক্তি ক্ষমা চেয়েছেন।’

Related Posts

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্যরা চার বছরের বেশি সময় ধরে সম্মানীভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে প্রত্যেক সদস্যের দুই লাখ টাকার…

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

​হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক, যৌতুক, অনলাইন জুয়া, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থী ও সুধীজনদের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​বৃহস্পতিবার (২০ আগস্ট) সালেহা বেগম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

  • By Admin
  • August 20, 2026
  • 4 views
ভূরুঙ্গামারীতে ২ সার ব্যবসায়ীর জরিমানা

মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

  • By Admin
  • August 20, 2026
  • 2 views
মান্দায় চার বছর ধরে সম্মানীভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরা

হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • August 20, 2026
  • 4 views
হরিণাকুণ্ডুতে সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • By Admin
  • August 20, 2026
  • 3 views
রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

  • By Admin
  • August 20, 2026
  • 4 views
শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও

সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • By Admin
  • August 20, 2026
  • 3 views
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন