জীবননগর উথলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

মোঃ মিনারুল ইসলাম

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

 

চুৃয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জীবনগর উপজেলার উথলী গ্রামের ব্রিজ মাঠে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই আনোয়ার হোসেন মিন্টা (৬৫) ও মো. হামজা (৪৫)। তারা ওই গ্রামের বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জীভননগর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজেদের কৃষি কাজের উদ্দেশ্যে ব্রিজ মাঠে যান মিন্টা ও হামজা। সেই সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা ৮—১০ জন দুর্বৃত্ত তাদের ওপর আতর্কিত হামলা চালায়।

দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীরা দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় মো. হামজা। এসময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিন্টাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তারও মৃত্যু হয়।

 

নিহতদের সেজ ভাই তোতা মিয়া অভিযোগ করে বলেন, ‘গত এপ্রিল মাসে নিজামুদ্দিন খোকা নামের এক ব্যক্তি আমাদের একটি গরু কেনা মুখে বায়না করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেওয়ায় আমরা গরুটি বিক্রি করে দিই।

এরপর থেকেই খোকা ও তার লোকজন আমাদের হুমকি দিতে থাকে। এর আগেও একবার হামজা ভাইকে কোপানো হয়েছিল, তখন যশোরে ভর্তি করতে হয়েছিল। সে ঘটনায় কোর্টে মামলা চলছে।’ তিনি আরও বলেন, ‘এবার সেই বিরোধের জেরেই ওরা আমার দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলল।

আমরা আগেই বিষয়টি পুলিশের কাছে জানিয়েছিলাম, কিন্তু কিছু হয়নি। আজ আমার ভাইরা আর বেঁচে নেই।’

 

নিহত মিন্টার স্ত্রী আকলিমা খাতুন বলেন, ‘নিজামুদ্দিন খোকা ও তার দুই ছেলে বড় বড় দা হাতে নিয়ে বাড়ির সামনে এসে বলে— ‘দুই ভাইকে মেরে রেখেছি, তোঁরা গিয়ে ওদের লাশ নিয়ে আয়।’

তারা প্রকাশ্যেই খুন করে আমাদের বাড়ির সামনে এসে ভয় দেখিয়েছে, এবং বড়াই করে হত্যার কথা আমাদেরকে জানিয়ে গেছে।’

 

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘রক্তাক্ত ও শঙ্কাজনক অবস্থায় আনোয়ার হোসেন মিন্টা জররি বিভাগে আসে।

তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করা হয়। তবে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। এছাড়া মো. হামজাকে জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। হামজার শারা শরীরে আঘাতের চিহ্ন আছে।’

 

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানুন হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। হামলাকারীরা ঘটনার পরপরই পালিয়ে গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। নিহত দুই ভাইয়ের মরদেহ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রয়েছে।’

 

এদিকে, দুই ভাইয়ের নির্মম হত্যাকাণ্ডে উথলী গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিপক্ষের প্রকাশ্য হামলায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় যেন আর কোনো সহিংসতা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত বিচার দাবি করছেন তারা।

  • Related Posts

    কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

    ডেস্ক রিপোর্ট কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার…

    ভূরুঙ্গামারীতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৫ এপ্রিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

    • By Admin
    • April 20, 2026
    • 13 views
    তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

    গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    • By Admin
    • April 20, 2026
    • 16 views
    গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

    • By Admin
    • April 20, 2026
    • 15 views
    শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

    মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

    • By Admin
    • April 20, 2026
    • 30 views
    মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

    ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

    • By Admin
    • April 20, 2026
    • 3 views
    ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

    কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

    • By Admin
    • April 20, 2026
    • 15 views
    কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই