জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
১৯ সেপ্টেম্বর, ২৫ইং

নিখোঁজের তিন দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাসনিয়া খাতুন উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেন-এর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে বাড়ি থেকে নিখোঁজ হয় তাসনিয়া খাতুন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি পরিবার। পরবর্তীতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনা জানাজানি হলে একরামুল পালিয়ে যায়। তবে গ্রামবাসী তার বাড়ির এক নারীকে অবরুদ্ধ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একরামুল ইসলামের স্ত্রীসহ দুই নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. করিম জানান, গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়েছে। ঘটনায় আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে।

Related Posts

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের…

ধনবাড়ীর নল্যা গোপালবাড়ীতে যুবক গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লা**-শ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ…

মোঃ জাকির খান টাঙ্গাইল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের গোপালবাড়ীতে এক যুবকের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

  • By Admin
  • June 13, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

  • By Admin
  • June 13, 2026
  • 28 views
ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ জন আটক

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 69 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 38 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 29 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 33 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!