রংপুর ও লালমনিরহাটে র‌্যাবের পৃথক অভিযানে ৩৩.৪ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর ব্যুরো :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক অভিযানে ৩৩.৪ কেজি গাঁজা, একটি সিএনজি ও একটি ট্রাক জব্দ এবং ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন লক্ষ্মীটারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। এসময় একটি সিএনজি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আঃ বারিক (২৫), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-প্রনাথ পাটিকাপাড়া, ৯নং ওয়ার্ড, ডাউয়াবাড়ী ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।
২। মোঃ মুস্তাকিম (২১), পিতা-মোঃ ইউনুছ আলী, সাং-চরএশোরকোল, ৯নং ওয়ার্ড, মহিপুর ইউপি, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর।
৩। মোঃ রাকিবুল ইসলাম (১৯), পিতা-মোঃ মোস্তফা, সাং-সুন্দ্রাহবী, পোস্ট-তুষভান্ডার, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।

পৃথক অপর এক অভিযানে একইদিন রাত ১০টা ৪০ মিনিটে র‌্যাব-১৩ সিপিএসসি, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল লালমনিরহাট সদর থানাধীন তিস্তা টোল প্লাজার উত্তর পাশে নির্মাণাধীন পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায়। এসময় শুকনো তামাক বোঝাই একটি ট্রাকের কেবিনে তল্লাশি চালিয়ে ১৩.৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দসহ আরও তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ ওহিদুল বিশ্বাস (৫০), পিতা-চাঁদালী বিশ্বাস, সাং-গঙ্গারামপুর।
২। মোঃ তরিকুল ইসলাম (৩৮), পিতা-মৃত রবকুল হোসেন, সাং-মিরের পাড়া।
৩। মোঃ সাবান আলী (৪৮), পিতা-মৃত আজিম উদ্দিন মন্ডল, সাং-তারাগনিয়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।

র‌্যাব জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও যানবাহনসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে রংপুরে র‍্যাব-১৩ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  রংপুর প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রংপুর বিভাগজুড়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১৩। ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি,…

রংপুরের পীরগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবা-হেরোইন ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে ধারণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ